![]()
ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, চলছে পাইপলাইন মেরামত
কেরানীগঞ্জের চুনকুটিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ; মেরামত শেষে সরবরাহ চালুর কথা জানিয়েছে তিতাস গ্যাস
ঢা
কার দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরাসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কেরানীগঞ্জের কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দেওয়ায় মেরামতকাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
📍 দক্ষিণ কেরানীগঞ্জ
📍 জিনজিরা ও চুনকুটিয়া
📍 কালিগঞ্জ ও বেগুনবাড়ী
📍 খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকা
পাইপলাইনে লিকেজ, চলছে মেরামত
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, কেরানীগঞ্জের কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ও ১৫০ পিএসআইজি চাপ সহনক্ষম গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে লিকেজের সৃষ্টি হয়। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে মেরামতকাজ করা হচ্ছে।
মেরামতকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব উল্লিখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে সরবরাহ কখন পুরোপুরি স্বাভাবিক হবে, বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
