Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

যেকোনো মুহূর্তে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি ! ফিরছেন স্পিকার

প্রতিবেদক
Jetkin Tina Raksam
জুলাই ২৪, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

দেশের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন—যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদায়ের প্রস্তুতির কথা জানানোর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক আলোচনার পারদ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক বিশেষ খবরে জানায়, সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন তিনি।

একই সময়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সফরসূচি থেকে দুই দিন আগেই আজ তড়িঘড়ি দেশে ফিরছেন। স্পিকারের হঠাৎ আগাম দেশে ফেরার ঘটনা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনাকে আরও জোরালো করেছে, কারণ সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দেওয়ার নিয়ম রয়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নিজে স্বাক্ষর করা পত্রের মাধ্যমে স্পিকারকে সম্বোধন করে পদত্যাগ করতে পারেন। অনুচ্ছেদ ৫৪ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কিংবা দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির সাময়িক দায়িত্ব পালন করবেন। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে আজই স্পিকারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সম্প্রতি বিএনপির উচ্চপর্যায়ের বার্তা এবং অন্যান্য রাজনৈতিক তৎপরতা সাহাবুদ্দিনের বিদায়ের আলোচনাকে দ্রুততর করেছে। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন এবং স্বাভাবিক মেয়াদে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। তবে শারীরিক প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পদত্যাগের বিষয়ে তিনি মানসিকভাবে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে, পদত্যাগের ফলে পদ শূন্য হলে ৯০ দিনের ভেতরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা সংসদ সদস্যদের ভোটাভুটিতে নির্ধারিত হয়। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির মধ্য থেকে নতুন রাষ্ট্রপতি পদে কে আসছেন, তা নিয়ে দলের নীতিনির্ধারণী মহলে গোপনে প্রক্রিয়া শুরু হলেও জ্যেষ্ঠ নেতারা এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।