Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন: ফাস্ট-ট্র্যাক কোর্টের নির্দেশ মোদির

প্রতিবেদক
Jetkin Tina Raksam
জুলাই ২৪, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

ভারতে চলমান পরীক্ষা দুর্নীতি ও প্রশ্নফাঁসের জেরে দেশজুড়ে তীব্র ক্ষোভের মুখে এবার বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে অত্যন্ত কঠোর শাস্তির বিধান রেখে আগামী সপ্তাহেই ভারতীয় সংসদে একটি নতুন বিল উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এই আইনের রূপরেখা এবং কঠোর শাস্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই অপরাধের মূল হোতাদের ইতিমধ্যেই চিহ্নিত করে জেলে পাঠানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

পরীক্ষার্থী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “লাখো শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের কষ্ট সরকার গভীরভাবে অনুধাবন করছে। দেশের যুবসমাজের স্বার্থ ও কল্যাণ আমাদের কাছে সবার চেয়ে আগে।”

পরীক্ষার্থীদের জীবন থেকে যেন মূল্যবান একটি বছর নষ্ট হয়ে না যায়, সেজন্য সরকারের সকল শক্তি প্রয়োগ করে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই ইস্যুকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক ফায়দা না লোটার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি একটি জাতীয় সংকট এবং এর সমাধান সবার সম্মিলিত দায়িত্ব।

এদিকে অনশন ভাঙার পর লাদাখের খ্যাতনামা পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি সোনম ওয়াংচুককে চিকিৎসকদের নির্দেশ মেনে চলার এবং দ্রুত সুস্বাস্থ্য ও পূর্বের ওজন ফিরে পাওয়ার অনুরোধ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।