Touch Bangladesh
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ৯, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত শেষ রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মাগুরুলি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারি দল মাগুরুলি সীমান্ত দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ৫০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের মাগুরুলি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। এ সময় তাঁর সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক (শ্রীমঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তরুণ চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর স্বজনেরা স্বীকার করেছেন। নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালান সংক্রান্ত মামলাও রয়েছে।
বিএসএফ নিহত তরুণের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে গেছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ১২ জুন একই উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মুজিব আলী (২০) নামের আরও এক বাংলাদেশি তরুণ প্রাণ হারান। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র পাঠানোর পর বিএসএফ লাশ হস্তান্তর করেছিল। সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিকদের ওপর এভাবে গুলি চালানোর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।