Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ইতালিতে বাঁধনের ওপর হামলা: ক্ষুব্ধ সারজিস ও আসিফ মাহমুদ

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ইতালিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংগঠনটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পৃথক বার্তায় বাঁধনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। গতকাল রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ইতালির একটি পার্কে গেলে হামলার শিকার হন।

ঘটনার পর নিজ ফেসবুকে লাইভে এসে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয় বলে তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার সকালে এক পোস্টে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও অভিনেত্রী বাঁধনের ওপর সন্ত্রাসী হামলা এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করার তীব্র নিন্দা জানাই।” তিনি অভিযোগ করেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একটি নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পলাতক কর্মীরা এখনো বিদেশে সহিংসতা চালিয়ে তাদের পুরোনো সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

ইতালির মাটিতে এক বাংলাদেশি নাগরিকের ওপর এমন হামলার সঙ্গে জড়িতদের স্থানীয় আইনে বিচারের আওতায় আনার দাবি জানান আসিফ মাহমুদ। পাশাপাশি ইতালিভিত্তিক বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, গতকাল সোমবার গভীর রাতে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম বাঁধনের সাহসিকতার প্রশংসা করেন। বাঁধনকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “আপনি দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের জন্য লড়াই করেছেন। পুরো বাংলাদেশ আপনার পাশে রয়েছে।”

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।