Touch Bangladesh
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

‎শিউলির সুবাসে শরতকাল, বিদায় নিচ্ছে গরম

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading


‎প্রকৃতিতে এখন শরতের আবহ। গাছের ডালে ডালে ফুটতে শুরু করেছে শিউলি ফুল। ভোরের বাতাসে শিউলির মিষ্টি সুবাস আর শিশিরভেজা ঘাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। ধীরে ধীরে কমছে গরমের তীব্রতা, অন্যদিকে অনুভূত হচ্ছে শীতের আগমনী স্পর্শ। সামনে হেমন্তকাল। তারপর শীতকাল। গ্রামগঞ্জে শীতের আবহে শীতকাল মনে হয়। এখন ভোরের দিকে বাইরে বের হলে বাতাসে হালকা শীতশীত অনুভূত হচ্ছে। অনেকের ঘুম ভাঙছে মৃদু ঠান্ডা বাতাসে। ঘরের ফ্যানও আগের মতো সারাক্ষণ চালানোর প্রয়োজন হচ্ছে না। ভোরের দিকে অনেকেই ফ্যান বন্ধ করে দিচ্ছেন।

‎প্রকৃতির এই ছোট ছোট পরিবর্তনই যেনো জানান দিচ্ছে শীত আর খুব বেশি দূরে নয়। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির সুবাসে গ্রামবাংলার প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে। ভোরের শিশির আর হালকা ঠান্ডা বাতাসে মানুষের মনেও তৈরি হচ্ছে শীতের দিনের প্রত্যাশা। বাংলাদেশে শীতকাল অনেকের কাছেই প্রিয়। শীতের সকালে খেজুরের রস, পিঠাপুলি, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং নির্মল প্রকৃতি মানুষের মনে আলাদা আনন্দ এনে দেয়। তাই গরমের বিদায় ও শীতের আগমনের এই পরিবর্তন প্রকৃতিপ্রেমী মানুষের মনে ইতোমধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে। প্রকৃতির এই পালাবদলে একদিকে যেমন শরতের সৌন্দর্য উপভোগ করছেন মানুষ, অন্যদিকে তেমনি শীতের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা। শিউলির সুবাস আর ভোরের হালকা শীতল বাতাস যেনো নীরবে বলছে “শীত আসছে, শীত আসছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।