![]()
নিউজ প্রোভাইডারঃ
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, সরকার কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করে কৌশলে তেলের দাম বাড়িয়েছে। এই সিদ্ধান্ত দেশের সব কর্মক্ষেত্রসহ সাধারণ মানুষের জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি’ প্রসঙ্গে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “সরকারের অব্যবস্থাপনা ও কৌশলগত ভুলের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে নৈরাজ্য দেখা দিয়েছে। জনগণের ওপর বাড়তি মূল্য চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো স্থায়ী সমাধান হতে পারে না।”
সংকট নিরসনে সরকারের প্রতি নিজেদের ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে ১০টি বিকল্প পরিকল্পনা পেশ করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংকট মোকাবিলার পথ খোঁজার জোর তাগিদ দেন দলটির শীর্ষ এই নেতা।
