Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনায় হামলার অভিযোগ, হুতিদের দায়ী সৌদি জোট; নিন্দায় ওআইসি-সহ ৫ দেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী একটি বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান, কুয়েত ও বাহরাইন। সৌদি নেতৃত্বাধীন জোট হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে এ অভিযোগের বিষয়ে হুতিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সৌদি জোটের দাবি, গত ২৯ সেপ্টেম্বর ভোরে মদিনার তায়বা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ গ্রিডে কোনো প্রভাব পড়েনি। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, তদন্ত, অভিযানসংক্রান্ত তথ্য ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষায় হুতিদের হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আল-মালিকির অভিযোগ, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক স্থাপনাকেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য, দুই পবিত্র মসজিদকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ হামলা।

হামলার ঘটনায় ওআইসি বলেছে, মদিনার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় এমন হামলা ‘বিপজ্জনক উত্তেজনা’ তৈরি করেছে। সংস্থাটির মতে, এটি পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক ও মানবিক আইন ও নীতিমালার পরিপন্থী। সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ওআইসি।

ইউএই, জর্ডান ও কুয়েতও হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। কুয়েত বলেছে, মসজিদে নববীর সেবা দেওয়া বিদ্যুৎ স্থাপনায় হামলা বেসামরিক অবকাঠামোর ওপর চালানো ধারাবাহিক শত্রুতামূলক হামলার অংশ। দেশটির মতে, এ ধরনের ঘটনা মুসলিমদের অনুভূতিতে আঘাত করে এবং ইসলামি পবিত্র স্থানগুলোর মর্যাদাকে হুমকির মুখে ফেলে।

বাহরাইনও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে দেশটি এবং হুতিদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে। জোটের দাবি, ড্রোনটি শহরের নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।