Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৩, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

গাজীপুরের টঙ্গী-জয়দেবপুর সড়কের ডেগেরচালা এলাকায় একটি বহুতল পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ নামের ওই কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হিরণ জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। কারখানার অভ্যন্তরে ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ কষ্ট করতে হচ্ছে।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ ও আনুমানিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় কারখানার কতজন শ্রমিক ভেতরে আটকা পড়েছিলেন কিংবা কারখানা চালু ছিল কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এই সংবাদটি দৈনিক যুগান্তর-এ প্রকাশিত তথ্যের ভিত্তিতে জনস্বার্থে পরিবেশিত। তথ্যের প্রাথমিক সত্যতা ও বস্তুনিষ্ঠতার দায় মূল সংবাদসূত্রের। এই সংবাদের ভিত্তিতে (Touch Bangladesh) কোনো আইনি দায়ভার বহন করবে না।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।