Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৫ নভেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৫, ২০২৬ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

আজ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৫ ● ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৫৬ – পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের সেনাপতি বৈরাম খার নিকট পরাজিত হয় উত্তর ভারতের শাসক হেমু।

১৪ আগস্ট কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে৪ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

১৭৯৫ – বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।

১৯১১ – তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯৪৫ – দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ – ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ইউরোপীয় সামরিক বাহিনী ইউরোকর্পস গঠন করে।

১৯৯৬ – পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকার বরখাস্ত করেন এবং জাতীয় পরিষদ ভেঙে দেন।

২০০২ – যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রিপাবলিকান পার্টি বিজয়ী হয়।

২০২০ – নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন জেসিন্ডা আরডার্ন।

২৭ আগস্ট কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে৩ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

জন্ম

১২৭১ – মাহমুদ ঘাজান; মঙ্গোল শাসক।

১৮৫৪ – পল সাবাতিয়ে; নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ।

১৮৭০ – চিত্তরঞ্জন দাশ; বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৮৫ – উইল ডুরান্ট; মার্কিন ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।

১৮৮৭ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়; ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।

১৮৮৮ – আশুতোষ চৌধুরী; লোকগীতি সংগ্রাহক ও কবি।

১৮৯২ – জে বি এস হ্যালডেন; ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী।

১৮৯৩ – প্রতিমা ঠাকুর; লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী।

১৫ আগস্ট ইতিহাসের এই দিনে২ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

১৯০৫ – ধীরাজ ভট্টাচার্য; বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

১৯১৮ – বাণী রায়; বাঙালি কবি ও সাহিত্যিক।

১৯৩৬ – উভে জেলার; জার্মান ফুটবলার।

১৯৫৪ – জেফ্রি স্যাক্স; মার্কিন উন্নয়ন অর্থনীতিবিদ।

১৯৫৫ – করণ থাপার; ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৯ – ব্রায়ান অ্যাডামস; কানাডীয় গায়ক ও গীতিকার।

১৯৬৪ – আবেদি পেলে; ঘানার প্রখ্যাত ফুটবলার।

১৯৭৪ – অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও; জার্মান গায়িকা ও গীতিকার।

১৯৭৯ – ডেভিড সুয়াজো; হন্ডুরাসের ফুটবলার।

১৯৮৩ – মাইক হাঙ্কে; জার্মান ফুটবলার।

১৯৮৮ – বিরাট কোহলি; ভারতীয় ক্রিকেটার।

১৫ আগস্ট ইতিহাসের এই দিনে১ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

মৃত্যু

১৩৭০ – ক্যাসিমির তৃতীয়; পোল্যান্ডের রাজা।

১৮৭৯ – ক্লার্ক ম্যাক্সওয়েল; স্কটিশ গাণিতিক পদার্থবিজ্ঞানী জেমস।

১৯১৫ – ফিরোজ শাহ মেহতা; ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৩০ – খ্রিস্টিয়ান আইকম্যান; নোবেলজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ।

১৯৪৪ – আলেক্সিস কারেল; নোবেলজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।

১৯৫৫ – মরিস উট্রিলো; ফরাসি চিত্রশিল্পী।

১৯৬০ – ম্যাক সেনেট; কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৭৪ – অহীন্দ্র চৌধুরী; বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।

১৯৭৫ – এডওয়ার্ড লরি টাটম; নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট।

১৯৮২ – জাক তাতি; ফরাসি চলচ্চিত্র নির্মাতা।

২০০৬ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০০৭ – নিল্স লিডহলম; সুইডিশ ফুটবলার ও কোচ।

২০১১ – ভূপেন হাজারিকা; ভারতীয় সংগীতশিল্পী।

২০১২ – শান্তিগোপাল পাল; কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী।

২০২১ – মারিলিয়া মেন্ডনকা; ব্রাজিলের জনপ্রিয় গায়িকা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।