Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কঠিন ইস্যুতে দ্রুত সমঝোতার আহ্বান সাইমন স্টিয়েলের

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৪, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক আলোচনার অর্ধেক পথ অতিক্রম করেছে কপ৩১। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের আগে কঠিন ও অমীমাংসিত ইস্যুগুলোতে দ্রুত অগ্রগতি অর্জন এবং কৌশলগত বিলম্ব পরিহারের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর মধ্যবর্তী পর্যায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রায় ২০০টি দেশ ১৬৫টি ম্যান্ডেট নিয়ে আলোচনা করছে। প্রতিটি দেশের নিজস্ব মতামত ও অবস্থান রয়েছে। প্রতিটি দেশের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে প্রতিটি শব্দ ও বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও তা অত্যন্ত জরুরি। সব পক্ষের সমঝোতা ছাড়া সম্মিলিত সাফল্য সম্ভব নয়।

সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দেশগুলো নিজেদের জনগণকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি অর্থনীতি শক্তিশালী করতেও জলবায়ু পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে জলবায়ু অভিযোজন অর্থনৈতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিদ্যুতায়ন ও জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলো এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। আলোচনার পাশাপাশি বাস্তব অর্থনীতিতে জলবায়ু প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে অ্যাকশন এজেন্ডার কার্যক্রমও এগিয়ে চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী অবকাঠামো, পরিবেশবান্ধব শিল্প এবং দুর্যোগ থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, জীবন রক্ষা ও মানুষের জীবিকা সুরক্ষায় ভূমিকা রাখবে।

জলবায়ু সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান নেই উল্লেখ করে সাইমন স্টিয়েল বলেন, একটি কপ সম্মেলনের মাধ্যমে পুরো সংকটের সমাধান সম্ভব নয়। তবে প্রতিটি সম্মেলনকে অগ্রগতির পথ তৈরি করতে হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।