Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

তারেক রহমানের জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২০, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাচ প্রোভাইডার | সারাবাংলার চিত্র
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় ৬২ ধরনের গাছের চারা রোপণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফর। শুক্রবার বিকেলে ফল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে পরিবেশবান্ধব এ কর্মসূচি পালন করেন তিনি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন জাতের ফলদ, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

ফল, ফুল ও বনজ গাছের চারা রোপণ

রোপণ করা গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, নিম, কাঠগোলাপ, বাগানবিলাস, বাদাম, রেইনট্রি, কৃষ্ণচূড়া, মেহগনি, রঙ্গন ও নারিকেলসহ বিভিন্ন জাতের গাছ।

আয়োজকদের দেওয়া তালিকায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন গাছের নাম রয়েছে। তাঁদের উদ্দেশ্য, ক্যাম্পাসের পরিবেশকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণে উৎসাহ তৈরি করা।

যা বললেন ছাত্রদল নেতা আবু জাফর

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফর বলেন, “প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে ৬২ রকমের ৬২টি ফলদ, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি। আমাদের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ রাখা দায়িত্ব ও কর্তব্য। তাই ৬২টি ভিন্ন ধরনের গাছ লাগানোর মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।”

তিনি আরও বলেন, তারেক রহমান গত ১৬ বছর ধরে লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ ও সার্বভৌম বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

আবু জাফর বলেন, তারেক রহমানের জন্মদিনে বৃক্ষরোপণের মাধ্যমে তাঁর স্লোগানের ভাবনাকে বাস্তবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁর জন্ম বাংলাদেশের জন্য আলোকিত ও গৌরবের বলে মন্তব্য করেন এই ছাত্রদল নেতা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাঁরা

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন ও ফারহান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া ও রাকিবুল ইসলাম।

এ ছাড়া কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ এবং রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোপণ করা ৬২ ধরনের গাছের তালিকা

আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, কর্মসূচিতে রোপণ করা গাছের মধ্যে রয়েছে—

বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমণি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বয়রা, হরতকি, সিজিয়াম, ক্রিসমাস, ঝাউ, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙা, আনার, জলপাই, আমলকি, কদবেল, করমজা, লেবু, বড়ই, কাঠগোলাপ, বাঁশ, নিম, নারিকেল, সুপারি, খেজুর, এরিকে পদ্ম, পিচুরি পাম, রাবিশ পাম, আম্ব্রেলা, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগাচুরা, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, বকুল ফুল, চাঁদনী ফুল, আপেল পাতা, বোতল ব্রাকা ফুল, চায়না ডল, পোলাপাতা, চেরি ফুল, ক্যামেলিয়া ফুল, সোনালু কাঠ, মেহেদি গাছ, ডেরেসিনা শোভা, জাপানিক এশিয়া ফুল ও নাগাসিয়া।

বৃক্ষরোপণের মাধ্যমে জন্মদিন উদ্‌যাপনের এ উদ্যোগকে পরিবেশবান্ধব কর্মসূচি হিসেবে তুলে ধরেছেন আয়োজকেরা। তাঁদের মতে, ক্যাম্পাসে গাছের সংখ্যা বাড়লে পরিবেশের সৌন্দর্য ও সবুজায়ন আরও সমৃদ্ধ হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।