![]()
কেশবপুরে ৪ হাজার ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড
যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
তুহিন হোসেন
কেশবপুর প্রতিনিধি
য
শোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ১৫ ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযানের সংক্ষিপ্ত তথ্য
📍 অভিযান: খতিয়াখালী, মজিদপুর ও আড়ুয়া বিশ্বাসপাড়া
📍 উদ্ধার: ৪ হাজার ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা
📍 আটক: তিনজন
📍 সাজা: ১৫ ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
📍 অর্থদণ্ড: সাজাপ্রাপ্ত দুজনকে ১০০ টাকা করে
খতিয়াখালীতে ৪ হাজার ইয়াবা উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খতিয়াখালী গ্রামে রফিকুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দখলীয় দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষে থাকা বক্স খাটের ড্রয়ার থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো ২০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি খতিয়াখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রামনগর এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
গাঁজাসহ আটক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড
একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রুহুল বিশ্বাস (৬৫) নামে একজনকে আটক করা হয়। পরে উপপরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে কেশবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত রুহুল বিশ্বাসকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
৫ পিস ইয়াবাসহ আটক, ৩০ দিনের কারাদণ্ড
বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন বিশ্বাস (৩৮) নামে আরেকজনকে আটক করা হয়। পরে একই ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, পৃথক তিনটি অভিযানে সর্বমোট ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
টাচ প্রোভাইডার
