Touch Bangladesh
ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

দিল্লিতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্য কর্মসূচি: বক্তব্য দেবেন ৫ আগস্ট

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ২, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট ভারতে তাঁর প্রথম বড় ধরনের ভার্চুয়ালি প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। নয়াদিল্লির ‘ফরেন কসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (FCC South Asia)-র উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও অংশগ্রহণকারী

নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক ট্রুলি মিলনায়তনে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি তাঁর ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

দুই বছরের নীরবতা ও দেশে ফেরার ঘোষণা

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে সাবেক এই প্রধানমন্ত্রীর ১৫ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেন। দীর্ঘ দুই বছর ধরে জনসমক্ষে বা সরাসরি গণমাধ্যমে আত্মপ্রকাশ না করলেও সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে নিজ থেকে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। আদালত ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার শঙ্কার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “তারা আমাকে গ্রেফতার করতে পারে বা হত্যা করতে পারে, তা সত্ত্বেও আমার দেশের মানুষের ডাকে আমাকে ফিরতেই হবে”।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা রয়েছে। বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।