Touch Bangladesh
ঢাকাFriday , 1 May 2026
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

বন্ধ কারখানা চালু করার দাবী বাংলাদেশ কংগ্রেসের

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
May 1, 2026 1:35 pm
Link Copied!

Loading

রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশ থেকে বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সকল কারখানা দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

দলটির নেতারা বলেছেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা গেলে দেশের অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি বিপুল সংখ্যক বেকার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলা মটর মোড়ে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন স্তরের শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের নীতিগত ব্যর্থতা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বহু সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

সমাবেশে বক্তারা বলেন, “কারখানা বন্ধ মানে শুধু উৎপাদন বন্ধ নয়, এটি হাজারো শ্রমিক পরিবারের জীবিকা বন্ধ হয়ে যাওয়া। তাই অবিলম্বে বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”

তারা আরও দাবি জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের আহবায়ক আনোয়ার কে মোরশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, সিনেট সদস্য মোহাম্মদ শাহজাহান ও এ্যাডঃ দেবদাস সরকার।

দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম রেজা বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল হায়দার প্রমুখ।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।