Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা দক্ষিণের আহবায়ক শাহীন, সদস্য সচিব সিজান

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
মে ১, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে নুরুল আমীন শাহীনকে আহ্বায়ক এবং সিজান রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাজধানীতে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং মহানগর দক্ষিণের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটির নেতারা বলেন, তারা দলের আদর্শ বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে মহানগর দক্ষিণের প্রতিটি থানা ও ওয়ার্ডে সংগঠনকে সুসংগঠিত করার পরিকল্পনার কথাও জানান তারা।

দলটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ কংগ্রেসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।