Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রতিবেদক
Jetkin Tina Raksam
আগস্ট ১১, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার
রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এ সময় অন্যান্য অংশগ্রহণকারীরা পালানোর সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
বনানী থানা-পুলিশ সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের ব্যানারে মিছিল করার উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একজনকে ধরে গণপিটুনি দেয়। পরে তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
সংবাদ পেয়ে বনানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন  আসলাম মিয়া (২৫): সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আশিকুল ইসলাম (২৪): সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯): আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৪৮): আওয়ামী লীগ কর্মী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। চারজনকে আটক করা সম্ভব হলেও বাকিদের আটকের চেষ্টা চালানো হলে তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।”
তিনি আরও জানান, গণপিটুনিতে আহত আটক ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।