Touch Bangladesh
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

তালায় জলাবদ্ধতা নিরসনে নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
James Abdur Rahim Rana
মে ৪, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

মোঃ আজিজুল ইসলাম, (তালা) সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তালা উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এম এ হাকিম এবং সঞ্চালনা করেন অধ্যাপক রেজাউল করিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর পরিচালক শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। জনজীবন স্বাভাবিক রাখা এবং কৃষি উৎপাদন সচল রাখতে দ্রুত ও টেকসই সমাধান জরুরি। তিনি জানান, তালা উপজেলার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের পথ সচল করা এবং নদী-খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের জন্য ভিজিএফ সহায়তা এবং সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিধবা ও বয়স্ক ভাতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং নাগরিক কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে পানি ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়, যেখানে জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য করণীয় তুলে ধরা হয়।

সভা শেষে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।