Touch Bangladesh
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

দি অপ্টিমিস্টের চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
মে ১৩, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

Loading

কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সকাল ১০টায় দি অপ্টিমিস্ট-এর চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন দি অপ্টিমিস্ট-এর জেলা পরিচালক ডা. মিনহাজুর রহমান (তারেক), সিনিয়র কনসালটেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ ও সাবেক সভাপতি, ড্যাব কুমিল্লা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পরিচালক রাশিদা আক্তার, প্রধান শিক্ষক, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) শাহানা হক, দি অপ্টিমিস্টাস কুমিল্লা; প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) মো. মহিউদ্দিন লিটন, অধ্যক্ষ, কুমিল্লা আইডিয়াল কলেজ; এবং প্রকল্প বাস্তবায়ন সমন্বয়কারী নাজির আহমেদ, স্বত্বাধিকারী, প্রভাতী প্রেস, কুমিল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম সাইদুল করিম, জেনারেল সেক্রেটারি, দি অপ্টিমিস্ট কান্ট্রি এক্সিকিউটিভ কমিটি, বাংলাদেশ।

সভায় চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।