Touch Bangladesh
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

স্থানীয় সরকার নির্বাচনে জামানত বৃদ্ধি প্রত্যাহারের দাবি ভূমিহীন আন্দোলনের

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

ঢাকার আগারগাঁওয়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হলে সাধারণ মানুষ, বিশেষ করে ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্নআয়ের যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হবে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ যেন শুধু আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থেকে বঞ্চিত হলে স্থানীয় সরকারে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপিতে স্থানীয় সরকার নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার অথবা পূর্বের যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের জামানত ১০ হাজার টাকা, উপজেলা ভাইস চেয়ারম্যানের ৫ হাজার টাকা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ৩ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদ সদস্যের জামানত ১ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক সামর্থ্য যেন সাধারণ ও প্রান্তিক জনগণের নির্বাচনে অংশগ্রহণের পথে বাধা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ সহজ করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপও চাওয়া হয়েছে।

শেখ নাসির উদ্দিন বলেন, ‘আগে পুনর্বাসন, খাস জমির অধিকার, ভূমিহীন জনতার পরে উন্নয়ন’—এই দাবির আলোকে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ, গণ সংস্কৃতি সংস্থার প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, সহ-সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, রাষ্ট্র অধ্যয়ন কেন্দ্রের বাবর চৌধুরী, ভূমিহীন আন্দোলন ঢাকা জেলার সভাপতি লিটন কবিরাজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী সদস্য আবুল হোসেন অমি এবং ভূমিহীন আন্দোলনের তথ্য ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান বিকাশ।

এ সময় সিমন রাব্বি, শামীম আহমেদ, পারভেজ হাসান সুমন, শান্তনু রাজু, চাষী মামুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।