Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ধার-দেনা করে ছেলেকে সৌদি পাঠানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

ছেলেকে সৌদি আরবে পাঠানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিলো পরিবারটিতে। বিদেশযাত্রার খরচ জোগাতে ধার-দেনা করে চার লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলেন বাবা রাশিদ মিয়া ও মা মোছা. জয়বাহার (৪৫)। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জয়বাহার। এখন মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ২১ বছর বয়সী নিরবকে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার উদ্দেশে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিরব, তার বাবা রাশিদ মিয়া ও মা জয়বাহার আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে জয়বাহারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ঢাকার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়ির মধ্যেই তার মৃত্যু হয়।

নিহত মোছা. জয়বাহার (৪৫) কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর গ্রামের বাসিন্দা রাশিদ মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার নিরবের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদেশে পাঠিয়ে পরিবারের আর্থিক সংকট কাটানোর আশায় বাবা-মা ধারদেনা করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলেন। বিদেশযাত্রার প্রয়োজনীয় প্রস্তুতির জন্যই সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।

রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে চার লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা মালবাহী গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।