Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

পোস্টার, ডিজিটাল বোর্ড ও ফেস্টুন বন্ধ করে হ্যান্ডবিলে প্রচারণার দাবি ডা. ইরানের

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
মে ২২, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তবে তিনি বলেছেন, পোস্টারের পরিবর্তে ডিজিটাল বোর্ড ও কাপড়ের ফেস্টুন ব্যবহারের কারণে নির্বাচনী ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে, যা সাধারণ প্রার্থীদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।

প্রধান নির্বাচন কমিশনারের প্রতি পাঠানো এক আবেদনে ডা. ইরান বলেন, নির্বাচনে পোস্টার, ডিজিটাল বোর্ড ও ফেস্টুন সম্পূর্ণ বন্ধ করে শুধুমাত্র হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার-প্রচারণার আইন করা জরুরি। এতে নির্বাচনী ব্যয় কমবে এবং আচরণবিধি নিয়ন্ত্রণ সহজ হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে বিপুল অর্থের অপচয়, কালোটাকার প্রভাব, পেশিশক্তির দৌরাত্ম্য এবং বৈধ-অবৈধ অস্ত্রের ব্যবহার অনেকাংশে কমিয়ে আনতে কার্যকর সংস্কার প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীদের হলফনামায় মিথ্যাচারের প্রবণতাও হ্রাস পাবে বলে মনে করেন তিনি।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণতন্ত্রকে অর্থ ও শক্তির প্রতিযোগিতা নয়, জনগণের আস্থা ও যোগ্যতার প্রতিযোগিতায় পরিণত করতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, আবেদনকারী ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান। দলটির নির্বাচন কমিশন নিবন্ধন নম্বর ৫৬ এবং প্রতীক আনারস।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।