Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

প্রতিবেদক
Jetkin Tina Raksam
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডারঃ

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের (মানিলন্ডারিং) অভিযোগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

দুদকের সমন্বিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন তাঁর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের নামে ভোগদখলে রেখেছেন।

এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খোলা ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকার বিশাল অংকের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, ঘুষ, দুর্নীতি এবং বেআইনি উপায়ে এসব অর্থ অর্জন করা হয়েছে এবং অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর (মানিলন্ডারিং) করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, উক্ত ঘটনার প্রেক্ষিতে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ২৭(১) ধারা, ‘দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭’-এর ৫(২) ধারা এবং ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এর ৪(২) ও ৪(৩) ধারায় এজাহার দায়ের করা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে সাবেক এই সংসদ সদস্য ও তাঁর স্বামী জাতীয় দৈনিকের সম্পাদক নঈম নিজামসহ পরিবারের অন্যান্য সদস্যদের একাধিক ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট আদালত ও বাংলাদেশ ব্যাংক।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।