Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, একই রাতে আরও কম্পন

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২২, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একই রাতে কয়েক মিনিটের ব্যবধানে ওই অঞ্চলে আরও দুটি ভূমিকম্পের খবর জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস)। এর মধ্যে একটি ছিল ৫ মাত্রার এবং অন্যটি ৫ দশমিক ২ মাত্রার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৭৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

এর প্রায় ৩৯ মিনিট পর, রাত ৮টা ৪২ মিনিটে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের বাসার এলাকা থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

এ ছাড়া একই দিন রাত ৮টা ২৯ মিনিটে চীনের অন্য একটি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।

কয়েক সপ্তাহ আগে ভয়াবহ বন্যা ও ভূমিধস

তিব্বতে এই ভূমিকম্পের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছিল।

প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত আগস্টের ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা বন্যার পানি নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ ভূমিকম্পগুলোর ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।