Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ভুল মানুষের ওপর আস্থা রেখে সর্বস্বান্ত রবার্তো কার্লোস

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

১৬ কোটি ইউরো আয়, হারালেন ৯৯ শতাংশ

ফুটবল মাঠে সাফল্যের শিখরে উঠেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস। বিশ্বকাপ জয় থেকে রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক শিরোপা—বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের কমতি ছিল না। কিন্তু মাঠের বাইরের জীবনে ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে সাবেক এই তারকাকে। নিজের ক্যারিয়ারে উপার্জিত সম্পদের প্রায় ৯৯ শতাংশই একপর্যায়ে হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লিসবনে আয়োজিত ‘পর্তুগাল ফুটবল সামিটে’ নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন ৫৩ বছর বয়সী কার্লোস। তিনি জানান, দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে উপার্জন করা অর্থের ৯৯ শতাংশই একসময় তাঁর হাতছাড়া হয়ে যায়।

ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ফেনারবাচের মতো ক্লাবে খেলে বিপুল অর্থ উপার্জন করেছিলেন কার্লোস। কিন্তু পরবর্তীতে ভুল মানুষের ওপর আস্থা রাখাই তাঁর জন্য বড় বিপর্যয় ডেকে আনে। তাঁর ভাষ্য অনুযায়ী, যাদের বিশ্বাস করেছিলেন, তাদের কারণেই ব্যাংক অ্যাকাউন্টসহ সঞ্চিত সম্পদের বড় অংশ হারাতে হয়েছে।

দুঃসময়ের স্মৃতিচারণ করে কার্লোস জানান, এক রাতে ঘুমাতে যাওয়ার পর পরদিন সকালে উঠে এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বৃহস্পতিবার মধ্যরাতে ঘুমানোর পর শুক্রবার সকালে উঠে সামনে দেখতে পান নথিপত্রের বিশাল স্তূপ। সেগুলোর বিষয়ে আগে কিছুই জানতেন না তিনি। তখনই বুঝতে পারেন, অতীতে কষ্ট করে উপার্জন করা সম্পদের প্রায় সবটাই হারিয়ে ফেলেছেন।

এই অভিজ্ঞতা থেকেই বর্তমান প্রজন্মের ফুটবলারদের সতর্ক করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা। তাঁর মতে, একজন খেলোয়াড়ের শুধু মাঠের ক্যারিয়ার নিয়ে ভাবলেই হবে না; অবসর-পরবর্তী জীবন নিয়েও আগেভাগে পরিকল্পনা করা জরুরি।

কার্লোস আরও বলেন, খেলোয়াড়ি জীবনের পাশাপাশি নিজের আলাদা পরিচয় ও ভাবমূর্তি তৈরি করাও গুরুত্বপূর্ণ। তিনি নিজেও ফুটবল ছাড়ার আগেই স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স নিয়েছিলেন এবং কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছিলেন। ফলে বিপুল সম্পদ হারানোর পরও ক্যারিয়ারের সেই দূরদর্শী সিদ্ধান্তগুলো পরবর্তী জীবনে তাঁকে কাজে দিয়েছে।

ক্যারিয়ারে ঠিক কত অর্থ আয় করেছিলেন কার্লোস, সেটিও কম বিস্ময়কর নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, পুরো পেশাদার ক্যারিয়ারে তাঁর আয় ছিল আনুমানিক ১৬ কোটি ইউরো। তবে খেলোয়াড়দের এজেন্টদের সঙ্গে বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে তাঁর বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্লোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা। বর্তমানে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের কোচের পাশাপাশি ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।