![]()
মোহাম্মদ করিম মফস্বল সম্পাদক।
বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে বজ্রপাতে নিহত দুই ব্যক্তির শোকসন্তপ্ত পরিবার এবং আহত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াইয়াছে উপজেলা প্রশাসন। আকস্মিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হইয়াছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক সুমাইয়া আক্তার নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলিয়া দেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা নগদ অর্থ ও ৫০ কেজি চাল প্রদান করা হয়। অপরদিকে, আহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা নগদ অর্থ ও ৫০ কেজি চাল দেওয়া হয়।
আকস্মিক বজ্রপাতের ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ হইতে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে আহত ব্যক্তিদের পরিবারের দুর্দিনে সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
দুর্যোগের কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসনের এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি জোগাইবে বলিয়া আশা করা হইতেছে।
