![]()
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ‘ডমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের আওতায় ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
- পদ: সেলস অফিসার কাম টেকনিশিয়ান
- পদসংখ্যা: ৩২ জন
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বিকল্প হিসেবে পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ও দক্ষতা
প্রার্থীদের এনজিও বা ব্যবসায়িক ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম এবং আর্থিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এ ছাড়া সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, এক্সেল, অটোক্যাড এবং সোলার ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও নেগোসিয়েশনেও দক্ষ হতে হবে।
বয়স ও কর্মস্থল
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
- কর্মস্থল: রাজশাহী ও রংপুর
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। এ ছাড়া ভ্রমণ ভাতা, সপ্তাহে দুই দিন ছুটি এবং প্রকল্পের বাজেটের বিধান অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) পিডিএফ কপি এবং দুজন রেফারির নাম ও যোগাযোগের তথ্যসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর-এইচআর বরাবর ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: hr@sks-bd.org।
শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এ নিয়োগে নারী প্রার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করেছে এসকেএস ফাউন্ডেশন।
আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬।
