Touch Bangladesh
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী।

মোহাম্মদ করিম মফস্বল সম্পাদক।

সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক কর্মসূচি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত হইয়াছে। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার আয়োজনে ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক নারী সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ এবং আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নূর খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল।
সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের অবহিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনসচেতনতা এবং স্বাস্থ্য সুরক্ষায় নারীদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের বিষয়ে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, একটি সচেতন পরিবার ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডেঙ্গুসহ বিভিন্ন জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নারীদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
সমাবেশে স্থানীয় নারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।