Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ডিআরইউ নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী কামরুজ্জামান বাবুল

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৬, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

ভোট, সমর্থন ও দোয়া চেয়েছেন; সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচন-২০২৭-এ আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক কামরুজ্জামান বাবুল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের সদস্যদের কাছে মূল্যবান ভোট, সমর্থন ও দোয়া কামনা করেছেন।

কামরুজ্জামান বাবুল ডিআরইউর সাবেক কল্যাণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণে ভূমিকা রাখতে চান তিনি।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘নিউ নেশন’, ‘যায়যায়দিন’, ‘মানবজমিন’ ও ‘যুগান্তর’। বর্তমানে তিনি দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোর যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে।

আসন্ন ডিআরইউ নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে কামরুজ্জামান বাবুলের প্রার্থিতা ঘিরে তিনি সহকর্মী সাংবাদিকদের আন্তরিক সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।