Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

লামায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২০, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাচ প্রোভাইডার | সারাবাংলার চিত্র
বান্দরবানের লামায় দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লামা বাজারের নদীর ঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে লামা উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় নেতারা

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা যুবদলের সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মিরাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের বেলাল উদ্দিন, পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, জেলা ক্রীড়াদলের সদস্য চৌধুরী মুহাম্মদ সুমন, উপজেলা যুবদল নেতা বাবু মং মার্মা ও মো. চান মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সহিংস ঘটনার নিন্দা ও প্রতিবাদ

প্রধান অতিথির বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম বলেন, লামা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে সতর্কবার্তা

উপজেলা মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম বলেন, লামা উপজেলায় যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের বিষয়ে দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানানো হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।