Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাঘারপাড়ায় ৪ হাজার ৬২০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৩, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সারাবাংলার চিত্র

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৪ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরসহ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য ও স্থানীয় কৃষকেরা।

সরিষা পাবেন ৪ হাজার ৫০০, মসুর পাবেন ১২০ কৃষক

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহান জানান, এ কর্মসূচির আওতায় বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পাবেন ৪ হাজার ৫০০ জন কৃষক। এছাড়া মসুরের বীজ ও সার পাবেন ১২০ জন কৃষক।

কৃষকদের জন্য সরকারি প্রণোদনা

🌱 সরিষার বীজ ও সার পাবেন ৪ হাজার ৫০০ জন কৃষক।

🌿 মসুরের বীজ ও সার পাবেন ১২০ জন কৃষক।

📍 কর্মসূচির আওতায় রয়েছে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

👨‍🌾 মোট উপকারভোগী কৃষক ৪ হাজার ৬২০ জন।

কৃষি কর্মকর্তা আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।

কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।