Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

খুলনায় হিফজ ও নাজেরা সবক পেল ৯ শিক্ষার্থী

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৩, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

 শিক্ষার আলোর প্রস্তাব
খুলনা নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত রিয়াদুল জান্নাহ্ হিফয মাদরাসায় ৯ শিক্ষার্থীর সবক প্রদান করা হয়েছে। এর মধ্যে তিন শিক্ষার্থী হিফয এবং ছয় শিক্ষার্থী নাযেরা সবক গ্রহণ করেছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টায় মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মানের ক্যাডেট পদ্ধতিতে পরিচালিত আরবি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত মাদরাসাটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক, বিশিষ্ট আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন ও মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আলোচনা ও সবক প্রদান

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা, মানবাধিকার সংগঠক ও নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাদরাসার হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ জাকির হোসেন।

সবক প্রদানপূর্ব আলোচনা করেন হিফয বিভাগের প্রধান শিক্ষক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মুহাম্মদ আয়াতুল্লাহ সুলতান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামান মুকুল।

উপস্থিত ছিলেন শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ ও হাফেজ মুহাম্মদ ইব্রাহিম।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বাদশা, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, মো. মাহামুদ কন্ট্রাক্টরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হিফয ও নাযেরা সবক নিল ৯ শিক্ষার্থী

অনুষ্ঠানে তিন শিক্ষার্থী হিফয সবক গ্রহণ করে। তারা হলো—

হিফয সবক গ্রহণকারী

  • মো. মেহরাব হোসেন সামী
  • মো. জুনায়েদ শেখ
  • মো. আব্দুল্লাহ

অন্যদিকে নাযেরা সবক গ্রহণ করে ছয় শিক্ষার্থী। তারা হলো—

নাযেরা সবক গ্রহণকারী

  • মো. শামীম গাজী
  • মো. রেদোয়ান ইসলাম রিদু
  • মো. মারজুক সাইফান
  • মো. নাইফ হাসান সিয়াম
  • মো. সাজিদুর রহমান তাফসির
  • মো. রফিকুল ইসলাম ফাহাদ

কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন আলোচকরা

আলোচকরা বলেন, পবিত্র আল-কুরআন শিক্ষা প্রতিটি মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহভাবে কুরআন পড়া ও শেখার প্রতি গুরুত্বারোপ করে তাঁরা শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান।

আলোচকদের বক্তব্য

কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, আদর্শ ও কল্যাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের শৈশব থেকেই সহিহভাবে কুরআন শেখার সুযোগ তৈরি করা প্রয়োজন।

সবক প্রদান অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।