Touch Bangladesh
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৩, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

টাচ প্রোভাইডার | সারাবাংলার চিত্র

জেমস আব্দুর রহিম রানা:

যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালু এবং আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। ‘ভবদহ জলাবদ্ধতার সমকালীন সমস্যা ও সম্ভাবনা: সংকট সমাধানে করণীয়’ শীর্ষক সভাটির আয়োজন করে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোট। এতে সহযোগিতা করে বেলা।

সভায় উপস্থিত ছিলেন যারা

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া ও পরিচালক এস এম ফারুক হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, বেলার পরিকল্পনা কর্মী মাহফুজুর রহমান মুকুর, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, বিএনপি নেতা মোল্যা হাবিবুর রহমান ও নূর জালাল এবং শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যরা।

টিআরএম চালু ও খাল সংস্কারের দাবি

সভায় ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ সঞ্চালনা করেন। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ ভবদহ অঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে টিআরএম বা জোয়ারাধার প্রকল্প চালু করা জরুরি। একই সঙ্গে পানি নিষ্কাশনের পথ সচল করতে আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানান তাঁরা।

আন্দোলনের হুঁশিয়ারি

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে টিআরএম প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।