Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেলকক্ষে অভিনেতা সোহেল খানের মৃত্যু

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২৪, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তাঁর।

শুটিংয়ের প্রস্তুতির মধ্যেই ঘটে মর্মান্তিক ঘটনা

শুটিং ইউনিটের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন অভিনেতা সোহেল খান। একপর্যায়ে তাঁকে ডাকতে হোটেলকক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে তাঁকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে ওই সদস্য চিৎকার করলে অন্যরাও দ্রুত কক্ষে ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগমুহূর্তের ঘটনা জানালেন শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর আগমুহূর্তের ঘটনা তুলে ধরেছেন। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে তাঁরা একসঙ্গে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন।

জয়ের বর্ণনা অনুযায়ী, শুটিংয়ে যাওয়ার জন্য সোহেল খান সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে প্রস্তুত হয়েছিলেন। তাঁকে নিতে গাড়িও হোটেলের নিচে অপেক্ষা করছিল। এ সময় কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

শেষ হওয়ার কথা ছিল শুটিং

‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পাঁচ দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামী ২৫ নভেম্বর সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।