Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ঐতিহাসিক জনসমাগমে খামেনির বিদায়, জানাজায় ৪ কোটির বেশি মানুষের অংশগ্রহণের দাবি

প্রতিবেদক
Touch Bangladesh News
জুলাই ১০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই শোকানুষ্ঠানকে মানব ইতিহাসের বৃহত্তম জানাজা ও জনসমাগম হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরান, কোম, মাশহাদ এবং ইরাকের নাজাফ ও কারবালাসহ পাঁচটি শহরে শেষ বিদায় ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শুধু নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে তার জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতা এবং ৯০টিরও বেশি দেশের আলেম, পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন বলেও জানানো হয়েছে।

ফার্স নিউজ আরও জানায়, যাতায়াতের তথ্য, মোবাইল ফোনের সিগন্যাল বিশ্লেষণ এবং বিভিন্ন স্বাধীন সূত্রের পরিসংখ্যানের ভিত্তিতে উপস্থিত মানুষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

তবে এই জনসমাগমের সংখ্যা স্বাধীনভাবে আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংস্থা থেকে যাচাই করা হয়নি।

সূত্র: প্রেস টিভি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।