Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

কথাসাহিত্যিক মনোজ বসুর ১২৫তম জন্মবার্ষিকী: ২৫ জুলাই পাঁজিয়ায় দিনব্যাপী স্মরণানুষ্ঠান

প্রতিবেদক
Louis Daru
জুলাই ১৮, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

Loading

জেমস আব্দুর রহিম রানা :
বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক মনোজ বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ জুলাই দিনব্যাপী স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘বিপ্রতীপ’। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সাহিত্যপ্রেমী, কবি-লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা ১ মিনিট পর্যন্ত পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুজ্জামান সেলিম।

সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র মনোজ বসুর জীবন, কর্ম ও সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, পাঁজিয়া থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকার প্রদর্শনী, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, উপস্থিত কবি-সাহিত্যিকদের কবিতা পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, বাংলা কথাসাহিত্যে মনোজ বসুর অবদান অনস্বীকার্য। গ্রামীণ জনজীবন, মানবিক অনুভূতি ও সমাজবাস্তবতাকে তিনি তাঁর সাহিত্যকর্মে অনন্য দক্ষতায় তুলে ধরেছেন। তাঁর সাহিত্যচর্চা ও সৃজনশীল অবদান আজও পাঠকসমাজকে সমানভাবে অনুপ্রাণিত করে।

সংগঠনের সম্পাদক নয়ন বিশ্বাস স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, মনোজ বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতি একান্তভাবে কাম্য।

সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, এমন আয়োজন কেবল একজন সাহিত্যিককে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চাকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক মনোজ বসুর জন্ম ১৯০১ সালের ২৫ জুলাই। তাঁর সাহিত্যকর্ম বাংলা কথাসাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং পাঠকসমাজে আজও সমানভাবে সমাদৃত। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণানুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।