Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ১৫, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না বলে দাবি করেছেন তিনি।
নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শনিবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরান এখন চরমভাবে পরাজিত হচ্ছে।’

তিনি এও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগে হরমুজ প্রণালি ছিলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধ শুরুর পর প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের পর্যায়ে নেমে এসেছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।