Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

আলোকিত মানুষ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত

প্রতিবেদক
Louis Daru
অক্টোবর ৩, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

সমাজ

আলোকিত মানুষ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেটারিয়ান জেমস নহিমিয় রিজু

সামাজিক উন্নয়ন, সৃজনশীলতা ও মানবিকতার ক্ষেত্রে অনন্য ও আলোকিত মানুষ রেটারিয়ান জেমস নহিমিয় রিজু। সিলেট মহানগরীর একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষাবিদ, সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে ইতোমধ্যে ২০ বছরের বেশি সময় ধরে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

শিক্ষাবিদ, সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত জেমস নহিমিয় রিজু ব্যক্তিগত প্রয়াসে নিজেকে একজন প্রকৃত আলোকিত মানব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বিভিন্ন মানবিক কাজে।

“আলোকিত মানুষ সেই, যিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতি দায়িত্ব পালন করেন এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেন।”

তার অনন্য গুণাবলির মধ্যে রয়েছে সততা, নিষ্ঠা, পরোপকারিতা, উন্নয়নমূলক চিন্তা, মানবিক মূল্যবোধ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান মর্যাদা এবং সবার সঙ্গে সুসম্পর্ক। একজন দক্ষ ও চমৎকার পরিবারিক ব্যক্তি হিসেবে তিনি সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি সিলেট মহানগরীর একজন সফল ব্যবসায়ী এবং একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষাবিদ। সমাজসেবায় অনন্য অবদান রাখায় তিনি ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত।

দীর্ঘদিন ধরে নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এই সমাজসেবক। এলাকার ব্যবসায়ী এবং সফল সাংস্কৃতিক কর্মী হিসেবে সামাজিক ও মানবিক মূল্যবোধ বিকাশে তার নিরন্তর প্রয়াস সবসময়ই প্রশংসনীয়।

শিক্ষাবিদ ও সফল ব্যবসায়ী হিসেবে তার নিরলস পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতার পরিচয় তাঁর কাজেই স্পষ্ট। এই গুণাবলি তাকে একজন আলোকিত ও সৎ ব্যক্তিত্ব হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছে।

তার অনন্য গুণাবলি, মানবিক মূল্যবোধ ও নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত সমাজে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে।

⚠️ N:B / দৃষ্টি আকর্ষণ

এই সংবাদটি দৈনিক আলোকিত দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে ও সামাজিক সচেতনতার উদ্দেশ্যে পুনঃপ্রকাশ করা হয়েছে। সংবাদের মূল সূত্র দৈনিক আলোকিত দেশ। এখানে উল্লেখিত তথ্য ও বক্তব্য সংশ্লিষ্ট সূত্রের নিজস্ব — যা স্বতন্ত্রভাবে যাচাই করা প্রয়োজন। এখানে উপস্থাপিত তথ্য, মন্তব্য বা দাবির জন্য TouchBangladesh কোনোভাবেই দায়ী নয়। পাঠকদের অনুরোধ — পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তথ্যের জন্য মূল সূত্র অনুসরণ করুন।

© TouchBangladesh — সর্বস্বত্ব সংরক্ষিত

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।