Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জিদানের অধীনে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়, শেষ মুহূর্তে নায়ক ওলিসে

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে গ্রুপ এ১-এর শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। ম্যাচের ৮৮ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে জয়সূচক গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল ওলিসে।

শুক্রবার তুরস্কের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন নিয়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। তবে গোলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় জিনেদিন জিদানের দলকে।

ম্যাচের ৮৮ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বেলজিয়ামের রক্ষণভাগে ঢুকে পড়েন ওলিসে। এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় নিচের কোনায় বল পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ওই গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে না থাকায় আক্রমণভাগে কিছুটা ভুগেছে ফ্রান্স। তুরস্কের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে দেজিরে দুয়ের ওপর ছিল বাড়তি প্রত্যাশা। তবে পাঁচবার গোলের চেষ্টা করেও সফল হতে পারেননি তিনি; তার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বেলজিয়ামও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। মিকা গডৎস ও দোদি লুকেবাকিও ফ্রান্সের তুলনামূলক অনভিজ্ঞ রক্ষণভাগকে একাধিকবার চাপে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

এই জয়ে নেশন্স লিগে জিদানের অধীনে টানা দ্বিতীয় জয় পেল ফ্রান্স। গ্রুপ এ১-এর শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি। আগামী শুক্রবার ফ্রান্সের প্রতিপক্ষ ইতালি, আর বেলজিয়াম মুখোমুখি হবে তুরস্কের।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।