Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

১৩ বছর প্রেম অটুট রাখার সিক্রেট ফাঁস তাপসী পান্নুর

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

দীর্ঘ ১৩ বছরের দীর্ঘ সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও ড্যানিশ ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোরে। দেখতে দেখতে বিয়ের তিন বছরও পার করে ফেলেছেন এই তারকা দম্পতি। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি সোচ্চার না হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এত বছর ধরে সম্পর্ক অটুট রাখার রহস্য উন্মোচন করেছেন এই অভিনেত্রী।

সাংবাদিক নয়নদীপ রক্ষিতের সঙ্গে আলাপচারিতায় তাপসী জানান, বর্তমান সময়ে সত্যিকারের ভালোবাসা, মানসিক সমর্থন ও দীর্ঘস্থায়ী সঙ্গী খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। শুধু বিনোদন অঙ্গনে নয়, সার্বিকভাবে মানুষের জীবনের অগ্রাধিকার ও প্রত্যাশা বদলে যাওয়াই এর পেছনে প্রধান কারণ হতে পারে বলে মনে করেন তিনি।

সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি প্রসঙ্গে তাপসী বলেন, “অনেকে মনে করেন ভালোবাসাই সম্পর্কের শেষ কথা, কিন্তু আমার কাছে ভালোবাসার চেয়েও আগে আসে নিরাপত্তা ও পারস্পরিক সম্মান। গভীর শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না।”

তিনি আরও জানান, বলিউডে আত্মপ্রকাশের বছরই মাথিয়াসের সঙ্গে তার পরিচয়ের সূত্রপাত। জীবনে বেশ কিছু ভুল সিদ্ধান্ত থাকলেও মাথিয়াসকে সঙ্গী হিসেবে বেছে নেওয়াকে নিজের জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে অভিহিত করেন এই অভিনেত্রী।

তাপসীর মতে, পরিবার মানুষের কাছে ঈশ্বরের দেওয়া উপহার আর পেশাগত জীবন অনেক সময় পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হয়। তবে জীবনসঙ্গী বেছে নেওয়াটা ছিল সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত, যা নিয়ে তিনি আজ অত্যন্ত গর্বিত।

সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কেবল আবেগের ওপর ভিত্তি করে কোনো সম্পর্ক বেশি দূর এগোতে পারে না। সঙ্গীর মতামত, ব্যক্তিস্বাধীনতা ও সীমারেখাকে সম্মান দেওয়া হলে সম্পর্কে বিশ্বাস ও নিরাপত্তার পরিবেশ তৈরি হয়। মতবিরোধ হলেও সেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে সুস্থ আলোচনার সুযোগ তৈরি হয়, যা দীর্ঘস্থায়ী ও সুস্থ সম্পর্কের প্রধান শর্ত।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।