Touch Bangladesh
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

চেন্নাইয়ে মোদি, উদ্বোধন করলেন মেট্রোর নতুন অংশ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১১, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলার মধ্যেই তামিলনাড়ুর চেন্নাই সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের একটি নতুন অংশেরও উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী।

সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে মোদিকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শো করেন তিনি।

এ সময় বিমানবন্দরের কাছে ব্যারিকেডের পেছনে অপেক্ষমাণ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মোদি। তার গাড়িবহর বিমানবন্দর এলাকা ছাড়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। তাদের কণ্ঠে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।

মোদির সফরকে কেন্দ্র করে বিমানবন্দরসংলগ্ন সড়কের পাশে ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।

চেন্নাই মেট্রোর নতুন অংশের উদ্বোধন

রোড শো শেষে মোদির গাড়িবহর চেন্নাই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়। সেখানে তিনি মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন। উদ্বোধনের পর তারা একই মেট্রো ট্রেনে ভ্রমণ করেন।

নতুন চালু হওয়া এই অংশে রয়েছে মোট ১১টি উড়াল মেট্রো স্টেশন। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই পথে মেট্রো পরিষেবা চালুর ফলে সংশ্লিষ্ট এলাকার যাতায়াতব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হলো।

চেন্নাই সফরে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।

তথ্যসূত্র: দ্য প্রিন্ট

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।