Touch Bangladesh
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ক্যালিফোর্নিয়ায় দাবানল, বাড়িঘর পুড়ে সরছেন হাজারো মানুষ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১৮, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। এতে অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে হাজার হাজার বাড়ির বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে শুরু হওয়া ‘নর্তে ফায়ার’ পরে সান হুয়ান ক্যাপিস্ত্রানো এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ আগুনে প্রায় ২৩১ হেক্টর এলাকা পুড়ে যায় বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার দমকল সংস্থা ক্যাল ফায়ার। আগুনের ঝুঁকিতে প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই শহরেই খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। খবর আল জাজিরার।

তীব্র বাতাসে বাড়ছে আগুনের ঝুঁকি

অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা এবং তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়াবিদদের মতে, ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া সান্তা আনা বাতাস আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলছে।

শুক্রবার বাতাসের তীব্রতা বেশি থাকলেও শনিবার রাত পর্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

দাবানলের আশঙ্কা কমাতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার বাসিন্দার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। প্রবল বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে নতুন করে আগুন লাগতে পারে—এমন আশঙ্কা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে আনতে স্থলভাগে কাজ করছেন দমকলকর্মীরা। পাশাপাশি আগুন নেভানোর কাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল

এদিকে ক্যালিফোর্নিয়ার আরও দুটি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবুর কাছে ছড়িয়ে পড়া ‘ব্রাইসন ফায়ার’-এ প্রায় ৫৯ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনটির প্রায় ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে সান দিয়েগো কাউন্টির ‘হেন্ডারসন ফায়ার’-এ পুড়েছে প্রায় ৮৪২ হেক্টর এলাকা। এ আগুনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

দাবানলের প্রভাব পড়েছে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন এলাকাতেও। পরিস্থিতির কারণে কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তীব্র বাতাস, উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে পড়ছেন তাঁরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।