Touch Bangladesh
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

৬ ব্যাংকে ১,৩৩৫ পদে নিয়োগের প্রবেশপত্র প্রকাশ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ২৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

ছয়টি ব্যাংকে অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নিয়োগে মোট পদসংখ্যা ১ হাজার ৩৩৫টি। পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র সংগ্রহের ওয়েবসাইট: erecruitment.bb.org.bd

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র বাধ্যতামূলক

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

নিয়োগ বা প্রবেশপত্রসংক্রান্ত জরুরি প্রয়োজনে প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।