Touch Bangladesh
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

দেশের তিন বিভাগে নতুন কমিশনার

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
এপ্রিল ২২, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

দেশের তিন গুরুত্বপূর্ণ বিভাগ-খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন। বরিশালের নতুন বিভাগীয় কমিশনার করা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর তারা অবসরে যান।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।