Touch Bangladesh
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পারফিউমের গন্ধে শ্বাসকষ্ট ও মাথাব্যথা, সতর্ক থাকবেন যেভাবে

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ২, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

সুগন্ধি বা পারফিউমের তীব্র গন্ধ অনেকের কাছে স্বস্তিদায়ক হলেও কারও কারও জন্য তা শারীরিক অস্বস্তির কারণ হতে পারে। পারফিউমের সংস্পর্শে এলে সংবেদনশীল ব্যক্তিদের শ্বাসকষ্ট, হাঁচি, মাথাব্যথা, নাক বন্ধ হওয়া কিংবা ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে তীব্র সুগন্ধির ক্ষেত্রে এসব উপসর্গ আরও বেড়ে যেতে পারে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্য অনুযায়ী, সুগন্ধির কারণে হওয়া সব ধরনের শারীরিক প্রতিক্রিয়াই প্রকৃত অ্যালার্জি নয়। অনেক ক্ষেত্রে পারফিউমে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের বিরক্তিকর প্রভাব থেকেই এসব সমস্যা দেখা দেয়। প্রকৃত অ্যালার্জির ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা নির্দিষ্ট কোনো উপাদানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়।

পারফিউমের কোনো উপাদানের প্রতি রোগ প্রতিরোধব্যবস্থার এমন প্রতিক্রিয়াকে পারফিউম অ্যালার্জি বলা হয়। তবে সুগন্ধিজনিত অধিকাংশ সমস্যার পেছনে কৃত্রিম সুগন্ধি ও বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাব রয়েছে।

পারফিউমের সঙ্গে সংশ্লিষ্ট অ্যালার্জির জন্য দায়ী রাসায়নিক উপাদানের সংখ্যা ২ হাজার ৫০০-এর বেশি। এসব উপাদানের অনেকগুলোর নাম সাধারণত পারফিউম বা কোলোনের বোতলে থাকা উপাদানের তালিকায় উল্লেখ করা হয় না।

গুরুতর ক্ষেত্রে হতে পারে প্রাণঘাতী প্রতিক্রিয়া

পারফিউমের প্রতি তীব্র অ্যালার্জি হলে মুখ, ঠোঁট কিংবা জিহ্বা ফুলে যেতে পারে। কিছু ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস নামের মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যা জীবননাশের ঝুঁকি তৈরি করতে পারে।

চুলকানি, হাঁচি কিংবা নাক বন্ধ হওয়ার মতো উপসর্গ কমাতে চিকিৎসকের পরামর্শে সিটিরিজিন, ডাইফেনহাইড্রামিন ও লোরাটাডিনের মতো অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করা যেতে পারে।

কীভাবে শনাক্ত করবেন পারফিউম অ্যালার্জি?

কোন উপাদানের সংস্পর্শে এলে অ্যালার্জির প্রতিক্রিয়া হচ্ছে, তা শনাক্ত করতে চিকিৎসক বা অ্যালার্জি বিশেষজ্ঞ প্যাচ টেস্ট করতে পারেন। এ পরীক্ষায় ত্বকের নির্দিষ্ট স্থানে অল্প পরিমাণে বিভিন্ন অ্যালার্জেন প্রয়োগ করা হয়। পরে ত্বকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।

পারফিউমের অস্বস্তি এড়াতে যা করবেন

সুগন্ধির কারণে শারীরিক সমস্যা দেখা দিলে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

  • এয়ার পিউরিফায়ার ব্যবহার: কর্মস্থল বা ঘরের ভেতরে ছোট আকারের এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। এতে ঘরের বাতাসের মান উন্নত হতে পারে। পাশাপাশি সহকর্মীদের নিজের সমস্যার কথা জানালে তারা অতিরিক্ত সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলতে পারেন।
  • সুগন্ধিযুক্ত পণ্য এড়িয়ে চলুন: পারফিউমের পাশাপাশি সুগন্ধিযুক্ত মোমবাতি, এয়ার ফ্রেশনার ও অন্যান্য সুগন্ধি পণ্যের ব্যবহার কমানো উচিত।
  • কর্মস্থলে সুগন্ধিমুক্ত পরিবেশ নিশ্চিত করুন: সুগন্ধির প্রতি সংবেদনশীল ব্যক্তিরা কর্মস্থলে সুগন্ধিমুক্ত পরিবেশ তৈরির জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারেন। একই সমস্যায় আক্রান্ত একাধিক কর্মী থাকলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সুগন্ধির কারণে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা অন্য কোনো অস্বস্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে গলায় টান বা সংকোচন অনুভূত হলে কিংবা শ্বাস নিতে অসুবিধা হলে দেরি না করে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে। কারণ এগুলো গুরুতর অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার লক্ষণ হতে পারে।

সূত্র: হেলথলাইন ও সামা টিভি

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।