Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে দীপ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৩, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে এদিন দীপকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। মামলার তদন্তের স্বার্থে তাকে আরও সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন তিনি।

শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পাওয়া তথ্যে জানা গেছে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই বলে উল্লেখ করেছেন। তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে দীপের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে গত ৩১ অক্টোবর দীপকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। সেদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যেভাবে নিখোঁজ হন তাহসিফ

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তার মা ফোনে যোগাযোগ করেন। তখন কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি।

রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে তার মায়ের কাছে একটি ভয়েস মেসেজ আসে। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে দীপকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলাটির তদন্ত চলছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।