Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ৫, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
  • পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি; এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে
  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
  • বেতন: আলোচনা সাপেক্ষে

সাক্ষাৎকারের তারিখ ও ঠিকানা

আগামী ৬ নভেম্বর আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত স্থানগুলো হলো—

বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।

ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।

চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।

সাক্ষাৎকারের সময়: সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র নিতে হবে

আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের দিন সঙ্গে রাখতে হবে—

১. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

২. জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি।

৩. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও ফটোকপি।

৪. শিক্ষাগত যোগ্যতার নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি।

যেসব সুযোগ-সুবিধা পাবেন

নির্বাচিত প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, বিক্রয়সংক্রান্ত প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ এবং পারফরম্যান্স বোনাস।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।