![]()
পবিত্র অঞ্চল মক্কার আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শুক্রবার (৬ নভেম্বর) সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়ে বলেন, মক্কা অঞ্চলের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত ও ভূপাতিত করা হয়।
ইয়েমেনের হুথিরা প্রায় দুই মাস ধরে সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এরমধ্যে সৌদি আরব একাধিকবার দাবি করেছে, হুথিরা মক্কা ও মদিনাতেও হামলা চালিয়েছে। তবে হু্থিরা এসব দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। শুক্রবার (৬ নভেম্বর) মক্কায় ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে হুথিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
ড্রোন ভূপাতিত করার ব্যাপারে সৌদি জোটের মুখপাত্র এক্সে শুধু লিখেছেন, ‘মক্কা অঞ্চলে একটি ড্রোন শনাক্ত ও এটি ধ্বংস করা হয়েছে।’ তিনি এর বেশি আর কোনো তথ্য দেননি।
