Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুল আবেদন

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১০, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তার অসুস্থ বাবা নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে অভিনেত্রীর পরিবার। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী মেঘলা মুক্তা।

ফেসবুক পোস্টে তিনি জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন তাঁর বাবা। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ বাবার সঙ্গে কথা হয় তাঁর। এরপর থেকেই বাবার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

মেঘলা মুক্তা জানান, তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। উত্তরার আশপাশের হাসপাতালসহ কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছিল। সেই কাজের তদারকি করতেই সেখানে গিয়েছিলেন তাঁর বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার উদ্দেশে রওনা হলেও আর বাসায় পৌঁছাননি।

বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করে মেঘলা মুক্তা জানিয়েছেন, কেউ তাঁর বাবাকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইল। সামান্য তথ্যও তাঁর বাবাকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার পর তাঁকে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর ওই দুর্ঘটনার বিচার চেয়ে আইনি পদক্ষেপও নিয়েছিলেন তিনি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।