Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মাদ্রাসায় আগুনের ঘটনায় আইসিইউতে ১৪ বছরের সিয়াম, ছেলের অপেক্ষায় কাঁদছেন মা

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১০, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে ১৪ বছর বয়সী শিক্ষার্থী আজিজুল ইসলাম সিয়াম। আগুনের ধোঁয়ায় তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।

সন্তানের এমন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষা করছেন মা সোনিয়া আক্তার। মঙ্গলবার (১০ নভেম্বর) ছেলের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

সোনিয়া আক্তার জানান, সোমবার রাত ৯টার দিকে তিনি নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে মাদ্রাসায় রেখে এসেছিলেন। তখনো বুঝতে পারেননি, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলেকে এমন সংকটাপন্ন অবস্থায় দেখতে হবে। এরপর থেকে আর ছেলের সঙ্গে কথা বলতে পারেননি তিনি।

চিকিৎসকদের কাছে বারবার ছেলের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন সোনিয়া। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, সিয়াম লাইফ সাপোর্টে রয়েছে। মায়ের ভাষায়, মেশিনের সাহায্যে ছেলের শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। পেটের ভেতরে জমে থাকা গ্যাস পরিষ্কারের জন্যও ওয়াশ করা হয়েছে।

ছেলের সুস্থতা কামনা করে সোনিয়া বলেন, একজন মা হিসেবে সন্তানের এমন অবস্থা দেখা কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহর কাছে তার একটাই প্রার্থনা, সন্তান যেন সুস্থ হয়ে আবার মায়ের কোলে ফিরে আসে।

এদিকে একই ঘটনায় গুরুতর অসুস্থ আরও তিন শিক্ষার্থী খায়রুল (২২), ইউসুফ (১৭) ও জোবায়ের পাঠান (১৭) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

তিনি জানান, গুরুতর অসুস্থ রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কয়েকজনের কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

চিকিৎসকদের মতে, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।

অধ্যাপক ডা. রবিউল করিম খান পাপন আরও জানান, বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। রোগীদের চিকিৎসায় পালমোনোলজিস্ট, শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা কাজ করছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত বের হতে সক্ষম হয়।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।